ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

ইমরান রানা , চট্টগ্রাম
প্রকাশ : ২/৬/২০২৪, ৩:৪২:৪৫ PM

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লকার থেকে ১৪৯ ভরি স্বর্ণ গায়েব

চট্টগ্রামের চকবাজার এলাকার ইসলামী ব্যাংকের শাখার লকার থেকে ১৪৯ ভরি স্বর্ণ গায়েব হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে আগামীকাল সোমবার (৩ জুন) আদালতে মামলা করার কথা জানিয়েছেন ভুক্তভোগী রাবেয়া বারী।ব্যাংকটির চকবাজার শাখার প্রধান এ এম শফিকুল মাওলা চৌধুরী বলেন, ভুক্তভোগী গ্রাহকের অভিযোগটি অভ্যন্তরীণভাবে তদন্ত করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। সোমবার (৩ জুন) তদন্তের অগ্রগতি ভুক্তভোগী গ্রাহককে জানানো হবে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, একজন গ্রাহক লকারের কী রাখছেন এবং কতটুকু রাখছেন, সে ব্যাপারে কোনো রেকর্ড রাখা হয় না। শুধুমাত্র আগ্নেয়াস্ত্র ও দাহ্য পদার্থ না রাখার ব্যপারে একটি লিখিত নেয়া হয়।

তিনি আরও বলেন, এ রকম কোনো ঘটনা ঘটে থাকলে ভুক্তভোগী গ্রাহক ইন্স্যুরেন্স কাভারেজ পেয়ে থাকেন। এক্ষেত্রে ছোট লকারের জন্য ১ লাখ টাকা, মাঝারি লকারের জন্য ২ লাখ টাকা ও বড় লকারের জন্য তিন লাখ টাকা পাবেন গ্রাহক। অর্থাৎ, ভুক্তভোগী রাবেয়া প্রায় দেড়শ ভরি স্বর্ণ খুইয়ে পাবেন মাত্র দুই লাখ টাকা। কারণ মাঝারি আকারের লকার ছিল তার।এর আগে, গত ২৯ মে স্বর্ণ গায়েবের বিষয়টি টের পান বলে জানান ভুক্তভোগী রাবেয়া বারী। পরে এ ঘটনায় চকবাজার থানায় সাধারণ ডায়েরি করতে গেলে বিষয়টি সামনে আসে।

রাবেয়া বারী জানান, গত ১৭ বছর ধরে ইসলামি ব্যাংকের এই শাখার লকারে ১৬০ ভরি স্বর্ণ রাখা ছিল। এর মধ্যে লকারে মাত্র ১১ ভরি স্বর্ণ পান তিনি। চুরি হওয়া স্বর্ণের মধ্যে ৪০ পিস হাতের বালা, গলা ও কানের জড়োয়া সেট, হার, চেইন, আংটি ও কানের দুল ছিল বলেও জানান তিনি।